Thursday, 21 July 2016

Handi Aloo Dum with Mutton Keema



**  হান্ডি আলুর দম মটন কীমা দিয়ে **

আপনার মনের মত পারফেক্ট স্বাদের আলুর দম রান্না করার একটি দারুণ সহজ রেসিপি।

স্বাদ আনতে এতে দিয়েছি মটন কীমা ও বাড়িতে বানানো আলুর দম মশলা
আর এটা হাড়িতে দমে বানানো l

একদম নতুন রাঁধুনিদেরও এই রেসিপি দেখে রাঁধলে খাবারটি হবে দারুণ সুস্বাদু।

-----------------------------------------------------------------

উপকরণ :

আলু - ৮ - ১০ টা,
( ছোট গোটা আলু খোসা ছাড়িয়ে স্বাদমত নুন দিয়ে আধ সেদ্ধ করে নিন)

মটন কীমা - ১৫০ গ্রাম,
( চিকেন কীমাও দিতে পারেন )

আলুর দম মশলা (পাউডার) - ৪ টেবিল চামচ,

{রেসিপির নীচে বিস্তারিত ভাবে বাড়িতে বানানো আলুর দম মশলার বিবরণ দেত্তয়া আছে }

টকদই - ২ টেবিল চামচ,
রসুন বাটা - ২ চা চামচ,
আদা বাটা - ২ চা চামচ,
পেঁয়াজবাটা - ১ টেবিল চামচ,
শুকনো লঙ্কা বাটা - ২ চা চামচ (বা স্বাদমতো)
বা কাঁচালনকা বাটা - ২ চা চামচ,
(ঝাল বেশী খেলে কাঁচালনকা স্বাদমত দেবেন )

টমেটো কেচাপ - ২ টেবিল চামচ,
রিফাইন্ড অয়েল - ৪ টেবিল চামচ,
স্বাদ মত নুন,

-----------------------------------------------------------------

প্রণালী :

হাড়িতে রিফাইন্ড অয়েল দিয়ে গরম হলে মটন কীমা, আলুর দম মশলা, টকদই, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজবাটা, শুকনো লঙ্কা বাটা, বা কাঁচালনকা বাটা, স্বাদ মত নুন দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিনিট ১০ কষিয়ে নিন।

এতে আধ সেদ্ধ আলুর পিস গুলো, টমেটো কেচাপ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ৭- ৮ মিনিট মাঝারি আঁচে ভাল ভাবে কষিয়ে পরিমাণমতো জল দিন ।  ফুটে উঠলে মৃদু আঁচে ঢেকে দমে দিন। মিনিট ১০ দমে রেখে নামিয়ে নিন l

-----------------------------------------------------------------














Alu Dum Mashala Powder -
বাড়িতে বানানো আলুর দম মশলা (পাউডার)

Ingredients / উপকরণঃ

1 tbsp Coriander seeds / গোটা ধনে
1 tbsp Cumin seeds / গোটা জিরে
1 tbsp Panch Foran /পাঁচ ফোড়ন
1/2 tbsp Black pepper corns/গোলমরিচ
2 Bay leaves/ তেজপাতা
4 Dry Red Chilli /গোটা শুকনো লঙ্কা
2 tbsp Dry Kasoori Methi /কসুরি মেথি
2 Cloves /লবঙ্গ
2 Cardamom /এলাচ
1 cinnamon stick / দারচিনি
1/2 tbsp Amchur Powder /  আমচুর পাউডার
1/2 tbsp Turmeric Powder / হলুদ

Method / প্রণালিঃ

তেল ছাড়া শুকনো একটি প্যান / তাওয়া গরম করে এতে শুকনো মসলা দিয়ে ভাল করে ভেজে নিন। ( আমচুর পাউডার ও হলুদ ছাড়া ) ভাজা মশলা থেকে সুগন্ধ বেরোলে মশলা নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিন। এবার একটা এয়ার টাইট কণ্টেনার মশলাগুঁড়ো আমচুর পাউডার ও হলুদ মিশিয়ে ভরে রাখুন l

***আলুর দম মশলা দিয়ে আপনারা আলুর দম ছাড়া ও নিজের ইচ্ছামতো সবজির দম রান্না করতে পারেন l

-----------------------------------------------------------------

---------------------------------------------------------------

** একটা রান্নার বিভিন্ন ধরন আছে, অনেক রকম ভাবে বানানো যায় l

** আমি এভাবেই করেছি l অন্য কেউ হয়ত আরও অন্যভাবে করতে পারেন l

** আমি নিজের পছন্দমতন বানিয়েছি আপনারা নিজের পছন্দ মতন উপকরন, মশলা নেবেন, নিজের স্বাদ ও পছন্দ মতন বানাবেন l

-----------------------------------------------------------------

** রেসিপি, ব্লগ, লেখা, পোস্ট ভাল লাগা বা খারাপ লাগা আপনার উপরে নির্ভর করছে l কিন্তু কোন অসম্মান, আপত্তি জনক মন্তব্য অনুগ্রহ করে করবেন না l

https://m.facebook.com/Subarnas-Corner-221439608021721/?ref=bookmarks&notif_t=like

---------- এই পেজ এর কোনো রান্না, ব্লগ, লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করবেন না বা অন্য কোথাও প্রকাশিত করবেন না ------------


No comments:

Post a Comment